হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ঃ৭ ক্যাটাগরিতে ৫৭৫ জন নিয়োগ, অনলাইনে আবেদন শুরু ০৬ আগস্ট
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (Office of the Controller General of Accounts) ২০২৬ সালের নতুন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি পৃথক পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৭টি ক্যাটাগরির বিভিন্ন গ্রেডের পদে ৫৭৫ জন জনবল নিয়োগ দেবে। স্নাতক, স্নাতকোত্তর, এইচএসসি, এসএসসি এবং জেএসসি পাস প্রার্থীদের জন্য এই নিয়োগে আবেদন করার সুযোগ রয়েছে।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ দপ্তর। সরকারি হিসাব সংরক্ষণ, আর্থিক লেনদেনের তথ্য ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই প্রতিষ্ঠানে চাকরি করলে সরকারি চাকরির নিরাপত্তা, নির্ধারিত বেতন কাঠামো এবং সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| প্রকাশের তারিখ | ০৯ জুলাই ২০২৬ |
| মোট পদ | ৭টি ক্যাটাগরি |
| মোট নিয়োগ | ৫৭৫ জন |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ০৬ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২৭ আগস্ট ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://cga.gov.bd |
| আবেদনের লিংক | অফিশিয়াল নোটিশের নিচে |
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের পদভিত্তিক নিয়োগের বিস্তারিত
| পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন স্কেল |
|---|---|---|---|
| অডিটর | ৩৭৮টি | স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি | ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) |
| কম্পিউটার অপারেটর | ২টি | বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি | ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) |
| জুনিয়র অডিটর | ৯২টি | উচ্চ মাধ্যমিক বা সমমান পাস | ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) |
| ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর | ৪টি | উচ্চ মাধ্যমিক বা সমমান পাস | ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) |
| ড্রাইভার | ২টি | জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস, বৈধ হালকা বা ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা | ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) |
| সর্টার | ৪০টি | মাধ্যমিক বা সমমান পাস | ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) |
| অফিস সহায়ক | ৫৭টি | মাধ্যমিক বা সমমান পাস | ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) |
গুরুত্বপূর্ণ লিংক
অফিশিয়াল ওয়েবসাইট: https://cga.gov.bd
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি: https://cga.gov.bd/pages/news/
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী ৭টি ক্যাটাগরির মোট ৫৭৫টি পদে আবেদন গ্রহণ শুরু হবে ০৬ আগস্ট ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখঃ২৭ আগস্ট ২০২৬। আপনি যদি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করেন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত, যোগ্যতা এবং নির্দেশনা ভালোভাবে পড়ে নিন।






