হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরির সার্কুলার ২০২৬, নেবে ৫৭৫ জন

https://cybersheba.com/wp-content/uploads/2026/07/সরকারি-হিসাব-মহানিয়ন্ত্রকের-কার্যালয়ে-সার্কুলার-২০২৬-নেবে-৫৭৫-জন-cybersheba.com_.png

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ঃ৭ ক্যাটাগরিতে ৫৭৫ জন নিয়োগ, অনলাইনে আবেদন শুরু ০৬ আগস্ট

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (Office of the Controller General of Accounts) ২০২৬ সালের নতুন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি পৃথক পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৭টি ক্যাটাগরির বিভিন্ন গ্রেডের পদে ৫৭৫ জন জনবল নিয়োগ দেবে। স্নাতক, স্নাতকোত্তর, এইচএসসি, এসএসসি এবং জেএসসি পাস প্রার্থীদের জন্য এই নিয়োগে আবেদন করার সুযোগ রয়েছে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ দপ্তর। সরকারি হিসাব সংরক্ষণ, আর্থিক লেনদেনের তথ্য ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই প্রতিষ্ঠানে চাকরি করলে সরকারি চাকরির নিরাপত্তা, নির্ধারিত বেতন কাঠামো এবং সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামহিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
চাকরির ধরনসরকারি চাকরি
প্রকাশের তারিখ০৯ জুলাই ২০২৬
মোট পদ৭টি ক্যাটাগরি
মোট নিয়োগ৫৭৫ জন
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ০৬ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ২৭ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://cga.gov.bd
আবেদনের লিংকঅফিশিয়াল নোটিশের নিচে

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের পদভিত্তিক নিয়োগের বিস্তারিত

পদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন স্কেল
অডিটর৩৭৮টিস্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
কম্পিউটার অপারেটর২টিবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
জুনিয়র অডিটর৯২টিউচ্চ মাধ্যমিক বা সমমান পাস৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর৪টিউচ্চ মাধ্যমিক বা সমমান পাস৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
ড্রাইভার২টিজুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস, বৈধ হালকা বা ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
সর্টার৪০টিমাধ্যমিক বা সমমান পাস৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
অফিস সহায়ক৫৭টিমাধ্যমিক বা সমমান পাস৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল ওয়েবসাইট: https://cga.gov.bd

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি: https://cga.gov.bd/pages/news/

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী ৭টি ক্যাটাগরির মোট ৫৭৫টি পদে আবেদন গ্রহণ শুরু হবে ০৬ আগস্ট ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখঃ২৭ আগস্ট ২০২৬। আপনি যদি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করেন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত, যোগ্যতা এবং নির্দেশনা ভালোভাবে পড়ে নিন।

Picture of Ali Hayder

Ali Hayder

আমি আলী হায়দার, সাইবার সেবা'র একজন নিমিত ব্লগার। অনলাইন আর্নিং, আইটি প্রফেশন, কম্পিউটার, প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ের উপর আমার ১৪ বছরের অভিজ্ঞতা আছে। এই ওয়েবসাইটে ই-সার্ভিস নিয়ে নিয়মিত লেখা-লেখি করছি।

ফেসবুকঃ https://www.facebook.com/alihayder2050/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *