শর্তাবলী

cybersheba.com ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

সর্বশেষ হালনাগাদ: ৩ নভেম্বর ২০২৬

১. ওয়েবসাইটের উদ্দেশ্য

সাইবার সেবা (cybersheba.com) একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে প্রকাশিত লেখা শুধু সাধারণ তথ্য ও শিক্ষার জন্য। আমরা কোনো সরকারি সেবা, ভিসা, রিক্রুটিং বা চাকরি দেওয়ার সেবা দিই না। কোনো আবেদন, ফি জমা বা সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের অফিশিয়াল তথ্য যাচাই করুন।

২. তথ্যের নির্ভুলতা

আমরা সঠিক ও হালনাগাদ তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে নিয়ম, ফি, তারিখ ও ওয়েবসাইটের ঠিকানা যেকোনো সময় বদলাতে পারে। তাই প্রকাশিত তথ্য সম্পূর্ণ নির্ভুল বা সর্বশেষ থাকবে, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তথ্যের সঙ্গে অফিশিয়াল উৎসের অমিল হলে অফিশিয়াল উৎসের তথ্যই গ্রহণযোগ্য।

৩. কপিরাইট

এই সাইটের লেখা, ছবি ও ডিজাইনের স্বত্ব সাইবার সেবার। ব্যক্তিগত প্রয়োজনে পড়া ও শেয়ার করা যাবে। তবে অনুমতি ছাড়া কোনো লেখা পুরোটা বা আংশিক কপি করে অন্য ওয়েবসাইট, পেজ বা ভিডিওতে প্রকাশ করা যাবে না। লিংকসহ ছোট উদ্ধৃতি দেওয়া যাবে। সরকারি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তির ছবি ও তথ্যের স্বত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

৪. মন্তব্যের নিয়ম

  • মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অপ্রাসঙ্গিক, আপত্তিকর, বিদ্বেষমূলক, প্রতারণামূলক বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না।
  • নিজের বা অন্যের এনআইডি, পাসপোর্ট, আকামা নম্বর, ফোন নম্বর বা অন্য ব্যক্তিগত তথ্য মন্তব্যে লিখবেন না।
  • মন্তব্যে প্রকাশিত মতামত মন্তব্যকারীর নিজের, সাইবার সেবার নয়।
  • যেকোনো মন্তব্য সম্পাদনা বা মুছে ফেলার অধিকার আমাদের আছে।

৫. অন্য ওয়েবসাইটের লিংক

লেখায় সরকারি ও অন্যান্য ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে। সেসব ওয়েবসাইটের বিষয়বস্তু, নিরাপত্তা বা গোপনীয়তা নীতির দায় আমাদের নয়।

৬. বিজ্ঞাপন

সাইটে Google AdSense-এর বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপনে দেখানো পণ্য বা সেবার দায় বিজ্ঞাপনদাতার। কোনো বিজ্ঞাপনের মাধ্যমে কেনাকাটা বা লেনদেনের আগে নিজে যাচাই করে নিন।

৭. দায়বদ্ধতার সীমা

এই সাইটের তথ্য ব্যবহার করে নেওয়া কোনো সিদ্ধান্ত বা তার ফলে হওয়া প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির দায় সাইবার সেবা বহন করবে না।

৮. শর্তাবলীর পরিবর্তন ও প্রযোজ্য আইন

প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন করা হতে পারে। পরিবর্তনের পর পাতার উপরের তারিখ হালনাগাদ করা হবে। এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

৯. যোগাযোগ

শর্তাবলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে ইমেইল করুন: contact@cybersheba.com