সর্বশেষ হালনাগাদ:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য PCC অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার ১০ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন, যার জন্য খরচ হবে ৫০০ টাকার আর এই সার্টিফিকেটের মেয়াদ ১৮০ দিন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) হলো একটি গুরুত্বপূর্ণ দলিল যা প্রমাণ করে যে আপনি কোনো অপরাধমূলক কাজে জড়িত নন এবং আইন মেনে চলছেন। বিদেশে উচ্চশিক্ষা, চাকরি, বা অন্যান্য কাজে যাওয়া কিংবা দেশের ভেতরেও কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সার্টিফিকেটটি অপরিহার্য।
বাংলাদেশে বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে সহজেই পাওয়া যায়, তবে প্রক্রিয়াটি ভালোভাবে জানা না থাকলে এটি পেতে সমস্যা হতে পারে। এই সার্টিফিকেট প্রমাণ করে যে আবেদনকারী ব্যক্তি একজন সু-নাগরিক এবং দেশের আইন মেনে চলছেন। এটি একজন ব্যক্তির সামাজিক ও আইনগত সুরক্ষা নিশ্চিত করে এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন বাংলাদেশী নাগরিকের সুনাম বজায় রাখতে সাহায্য করে।
সংক্ষেপে: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার নিয়ম
- বাংলাদেশ পুলিশের অফিসিয়াল সাইট pcc.police.gov.bd-এ মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
- পাসপোর্টের তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন এবং নির্ধারিত ফি অনলাইনে বা ব্যাংকে জমা দিন।
- পুলিশ ভেরিফিকেশন শেষে সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড বা থানা থেকে সংগ্রহ করা যায়। আবেদনের অবস্থা একই সাইটে দেখা যায়।
- সাধারণত লাগে: বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য।
সূচিপত্র
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কী কী প্রয়োজন?
- অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন ফর্ম পূরণ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য পেমেন্ট প্রক্রিয়া
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড এবং ডেলিভারি
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ও পরবর্তী পদক্ষেপ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কী কী প্রয়োজন?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার আগে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য সংগ্রহ করা জরুরি। নিম্নলিখিত তথ্যগুলো আপনার আবেদন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণঃ
- পাসপোর্টঃ কমপক্ষে ৩ মাসের মেয়াদ আছে এমন একটি বৈধ পাসপোর্ট থাকা প্রয়োজন। পাসপোর্টে উল্লেখিত ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানা এক হওয়া উচিত।
- জাতীয় পরিচয়পত্র (NID) কার্ডঃ আপনার NID কার্ডের নম্বর ও তথ্য প্রয়োজন হবে।
- ছবিঃ আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে।
- পাসপোর্টের তথ্যঃ পাসপোর্টের প্রথম এবং শেষ পাতার ফটোকপি।
- ব্যাংক পেমেন্ট রশিদঃ আবেদন ফি প্রদানের জন্য সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা জমা দিয়ে ট্রেজারি চালান সংগ্রহ করতে হবে। অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টও করা যেতে পারে।
- ঠিকানার প্রমাণপত্রঃ পাসপোর্টে উল্লেখিত ঠিকানার প্রমাণপত্র এবং আপনার বর্তমান ঠিকানা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া

এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য বাংলাদেশ পুলিশ অনলাইনে একটি সহজ সিস্টেম চালু করেছে। প্রথম ধাপে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ধাপ সমূহ হল-
- ওয়েবসাইটে প্রবেশ করুনঃ প্রথমে https://pcc.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুনঃ তারপর Registration বাটনে ক্লিক করে সেখানে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম, একটি সক্রিয় ইমেইল আইডি, ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর দিন।
- পাসওয়ার্ড তৈরি করুনঃ আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে একটি পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন যাতে এটি ভবিষ্যতে ব্যবহার করা যায়।
- একাউন্ট এক্টিভেট করুনঃ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার ইমেইলে একটি এক্টিভেশন লিংক পাঠানো হবে। সেই লিংকটিতে ক্লিক করে একাউন্টটি এক্টিভেট করুন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন ফর্ম পূরণ
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন, তা নিচে দেখানো হলোঃ
- লগইন করুনঃ লগিন করার জন্য প্রথমে এই লিখে ক্লিক করুন- https://pcc.police.gov.bd/ এখানে রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করুন।
- আবেদন ফর্ম পূরণ করুনঃ একাউন্টে লগইন করার পর, Apply for PCC বাটনে ক্লিক করুন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ইত্যাদি প্রদান করুন।
- ঠিকানা এবং জরুরি যোগাযোগঃ আপনার বর্তমান ঠিকানা এবং জরুরি যোগাযোগের তথ্য দিন। এটি নির্ভুলভাবে পূরণ করা অত্যন্ত জরুরি, কারণ এতে আপনার সার্টিফিকেট ডেলিভারির ঠিকানা অন্তর্ভুক্ত থাকবে।
- ডকুমেন্ট আপলোড করুনঃ প্রয়োজনীয় ডকুমেন্টগুলো (যেমন পাসপোর্টের ফটোকপি, ছবি) আপলোড করুন।
- পেমেন্ট করুনঃ ব্যাংক পেমেন্ট চালান আপলোড করুন বা অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন। ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা জন্য এই চালান কোডটি ১-৭৩০১-০০০১-২৬৮১ ব্যবহার করুন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য পেমেন্ট প্রক্রিয়া
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন সম্পন্ন করতে হলে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি বর্তমানে ৫০০ টাকা যা আপনি অনলাইনে বা ব্যাংকে জমা দিতে পারেন। অনলাইনে পেমেন্ট করতে চাইলে, সাইটে প্রদত্ত গেটওয়ের মাধ্যমে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারেন।
যদি আপনি ব্যাংকে জমা দিতে চান, তাহলে সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শাখায় গিয়ে ট্রেজারি চালান জমা দিতে হবে। চালানটি জমা হওয়ার পর তার একটি কপি সংরক্ষণ করুন এবং অনলাইনে আবেদন ফর্মের সাথে আপলোড করুন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড এবং ডেলিভারি
আবেদন ফর্ম পূরণ এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ বিভাগ আপনার আবেদন পর্যালোচনা করবে। প্রক্রিয়া শেষে আপনার সার্টিফিকেট ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাবে। সার্টিফিকেটটি আপনার একাউন্টে লগইন করে ডাউনলোড করতে পারবেন।
যদি আপনি প্রিন্টেড কপি চান, তাহলে আপনাকে প্রিন্টেড কপির জন্য একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে এবং ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে। পুলিশ বিভাগের নির্দিষ্ট অফিসে গিয়েও সার্টিফিকেট সংগ্রহ করা যেতে পারে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ও পরবর্তী পদক্ষেপ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আপনাকে বিদেশে যাতায়াত বা অভ্যন্তরীণ কাজের ক্ষেত্রে সহায়ক হবে। সার্টিফিকেট পাওয়ার পর আপনার যেকোনো আন্তর্জাতিক বা আইনগত প্রয়োজনে এটি ব্যবহার করা যাবে। এটি কেবল আপনার বৈধতা প্রমাণ করে না, বরং আপনার সুনাম বৃদ্ধি করতেও সাহায্য করে। এই সার্টিফিকেটের মেয়াদ ১৮০ দিন, তাই সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে উক্ত সময় পার হয়ে গেলে আবার রিনিউ করতে হবে।






