অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে রূপায়ন গ্রুপে চাকরি

https://cybersheba.com/wp-content/uploads/2026/07/অ্যাসিস্ট্যান্ট-জেনারেল-ম্যানেজার-পদে-রূপায়ন-গ্রুপে-চাকরি-cybersheba.com_.png

রূপায়ন গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ঃঅ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে চাকরির সুযোগ, ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের জন্য আবেদন

রূপায়ন গ্রুপ দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে একজন দক্ষ, অভিজ্ঞ এবং যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। করপোরেট প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং ব্যবস্থাপনা পর্যায়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার চাকরির সুযোগ।

রূপায়ন গ্রুপ বাংলাদেশের অন্যতম সুপরিচিত শিল্প ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। আবাসন, বাণিজ্যিক ভবন, হসপিটালিটি এবং অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির সফল কার্যক্রম রয়েছে। দক্ষ মানবসম্পদকে মূল্যায়ন এবং আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার কারণে রূপায়ন গ্রুপে চাকরি অনেকের কাছেই একটি কাঙ্ক্ষিত ক্যারিয়ার হিসেবে বিবেচিত হয়।

রূপায়ন গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামরূপায়ন গ্রুপ
চাকরির ধরনবেসরকারি চাকরি
পদের নামঅ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
পদসংখ্যা১টি
আবেদন শুরুর তারিখ১১ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ১০ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যমঅনলাইন
কর্মস্থলঢাকা (উত্তরা, ১২ নং সেক্টর)
বেতনআলোচনা সাপেক্ষে
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.rupayangroup.com
আবেদনের লিংকঅফিশিয়াল নোটিশের নিচে

https://cybersheba.com/wp-content/uploads/2026/07/Gate_of_Rupayan_City_Uttara_2-scaled.jpg

পদের যোগ্যতা ও চাকরির বিস্তারিত

বিষয়বিস্তারিত
পদের নামঅ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
পদসংখ্যা১টি
শিক্ষাগত যোগ্যতাএমবিএ অথবা এমকম ডিগ্রি
অভিজ্ঞতাকমপক্ষে ১৩ বছরের পেশাগত অভিজ্ঞতা
অন্যান্য যোগ্যতাবাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, বিশেষ করে এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ড ব্যবহারে পারদর্শী হতে হবে।
চাকরির ধরনফুলটাইম
কর্মক্ষেত্রঅফিসভিত্তিক
প্রার্থীর ধরনশুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
বয়সসীমাকমপক্ষে ৩৫ বছর
বেতনআলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাটি/এ, মোবাইল বিল এবং আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবারের সুবিধা

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rupayangroup.com

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি: https://bdjobs.com/h/details/1508295?ln=1

রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে আবেদন করার শেষ তারিখঃ১০ আগস্ট ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত, যোগ্যতা এবং নির্দেশনা ভালোভাবে যাচাই করে নিন।

Picture of Ali Hayder

Ali Hayder

আমি আলী হায়দার, সাইবার সেবা'র একজন নিমিত ব্লগার। অনলাইন আর্নিং, আইটি প্রফেশন, কম্পিউটার, প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ের উপর আমার ১৪ বছরের অভিজ্ঞতা আছে। এই ওয়েবসাইটে ই-সার্ভিস নিয়ে নিয়মিত লেখা-লেখি করছি।

ফেসবুকঃ https://www.facebook.com/alihayder2050/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *