সর্বশেষ হালনাগাদ:
আপনি কি আপনার জমির মালিকানা বিষয়ে জানতে চান এবং মৌজা ম্যাপ বের করার নিয়ম ও ডাউনলোড কিভাবে করবেন তা জানতে আগ্রহী? আজ আমরা আলোচনা করবো যে কিভাবে অনলাইনে ঘরে বসেই জমির মৌজা ম্যাপ বের ও নকশা ডাউনলোড করা যায় সেটা নিয়ে। যখন জমি কেনা-বেচা, মালিকানা নির্ধারণ, ম্যাপিং ইত্যাদির প্রয়োজন পড়ে, তখন মৌজা ম্যাপ বের করার প্রয়োজন হয়। তাই প্রতারণা এড়াতে সকলের মৌজা ম্যাপ সম্পর্কে অন্তত প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।
সংক্ষেপে: অনলাইনে মৌজা ম্যাপ দেখা ও ডাউনলোড
- ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট eporcha.gov.bd-এ যান। বিকল্প ঠিকানা dlrms.land.gov.bd।
- “মৌজা ম্যাপ” অপশনে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা বেছে নিন। এরপর ম্যাপের ধরন (সিএস, এসএ, আরএস, বিএস ইত্যাদি) এবং সিট নম্বর বা দাগ নম্বর দিন।
- অনুসন্ধানে ম্যাপের ছোট প্রিভিউ দেখা যায়। অফিসিয়াল কাজে লাগবে সার্টিফাইড কপি, যার জন্য অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি দিতে হয়।
ফেব্রুয়ারি ২০২৬-এ সরকার খতিয়ান ও মৌজা ম্যাপের ফি নতুন করে নির্ধারণ করেছে, এবং ভূমি অফিসে ফি-র তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছে। সমস্যা হলে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২-এ কল করুন।
আজকে আমরা শিখবো যে মৌজা আসলে কি, অনলাইনে মৌজা কীভাবে খুঁজে পাবেন, মৌজা ম্যাপ বের করবেন কিভাবে এবং মৌজা ম্যাপের সার্টিফাইড কপি কীভাবে ডাউনলোড করতে হয় ইত্যাদি।
সূচিপত্র
জমির মৌজা আসলে কি
জমির মৌজা ম্যাপ বের করার আগে আমাদের মৌজা সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌজা বলতে বোঝায় বাংলাদেশের আয়কর আদায়ের সর্বনিম্ন একক ভৌগোলিক এলাকা। অর্থাৎ আয়কর বা রাজস্ব আদায়ের সুবিধার জন্য বড় এলাকাকে ভেঙ্গে ছোট ছোট এলাকায় ভাগ করা। সরকারের রাজস্ব সংগ্রহ ও বিভিন্ন সেবা জনগণের মাঝে পৌঁছানোর জন্য দেশটিকে বড় থেকে ছোট এলাকাগুলিতে ভাগ করা হয়েছে, যেমন- বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা। এই ক্ষেত্রে, মৌজা হল সবচেয়ে ছোট এলাকার একক ভাগ।
গ্রামাঞ্চলের প্রতিটি জমি ও সম্পত্তিকে জরিপের মাধ্যমে পরিমাপ করে নির্দিষ্ট দাগ নম্বর অনুসরণ করে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র তৈরি করা হয়। ঐতিহাসিকভাবে মুঘল আমলে গ্রামের জায়গায় মৌজা নামটি এলাকার পরিচয় হিসেবে ব্যবহৃত হত। আপনি যদি আপনার মৌজা এলাকার নাম জানতে চান, তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে। মৌজা এলাকার নাম দিয়ে মৌজা ম্যাপ বের করতে হয়।
কিভাবে জমির মৌজা ম্যাপ বের করা যায়
বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.eporcha.gov.bd এ গিয়ে মৌজা ম্যাপ অপশন থেকে আপনার এলাকা, ম্যাপের ধরন, সিট নম্বর বা দাগ নম্বর বা অন্যান্য প্রযোজনীয় তথ্য প্রদান করে সহজেই মৌজা ম্যাপ বের করা এবং অনলাইনে আবেদন করে ও নির্ধারিত প্রয়োজনীয় ফি পরিশোধ করে মৌজা ম্যাপের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন।
এর জন্য আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে www.eporcha.gov.bd এ প্রবেশ করুন। যদিও এই পোষ্টের স্ক্রিনশট গুলো আমি কম্পিউটার থেকে নিয়েছি, তবুও মৌজা ম্যাপ বের করা করার জন্য আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, কোন সমস্যা হবে না।
ওয়েবসাইটে প্রবেশ করার পর মৌজা ম্যাপ অপশন থেকে নির্দিষ্ট বিভাগ, জেলা এবং উপজেলাতে গিয়ে আপনার মৌজাকে বেছে নিন এবং জমির সিট নম্বর বা দাগ নম্বর প্রদান করে ম্যাপ অনুসন্ধান করুন। আরো ভালো ভাবে বোঝার জন্য নিজের ছবিটি খেয়াল করুন। মৌজা ম্যাপ বের করার জন্য এখানে প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করার সাথে সাথে, আপনার বিভাগে থাকা সকল জেলা দেখাবে। একইভাবে জেলা সিলেক্ট করার সাথে সাথে জেলার আন্ডারে সকলে উপজেলা দেখাবে। নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমি বিভাগ → খুলনা সিলেক্ট করার সাথে সাথে খুলনার আন্ডারে সব জেলাগুলো দেখাচ্ছে। এভাবে এগিয়ে যান।

জমির মৌজা ম্যাপ বের করার বিকল্প পদ্ধতি
এজন্য প্রথমে আমাদের জমির মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হবে। সেজন্য প্রথমে এখানে যান https://eporcha.gov.bd/map-search-panel বা এই লিংকে ক্লিক করুন। জমির মৌজা ম্যাপ বের করা বা অনুসন্ধান করার জন্য এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। প্রথমে বিভাগ ও জেলা নির্বাচন করুন, এরপর আপনি কোন ধরনের মৌজা ম্যাপ দেখতে চান সেটা সিলেক্ট করুন। বর্তমানে যেসব ম্যাপ প্রচলিতআছে সেগুলোর মধ্যে হল- বি এস, সি এস, বি আর এস, আর এস, এস এ, পেটি এবং দিয়ারা। এগুলোর মধ্য থেকে যেকোনো একটি নির্বাচন করুন।

তবে জমির মৌজা ম্যাপ বের করার জন্য বেশিরভাগ সময় আমরা আরএস ম্যাপ ব্যবহার করে থাকি। এজন্য সাইটে ঢুকলে দেখতে পাবেন বাই ডিফল্ট ম্যাপ আরএস সিলেক্ট করা আছে, যেটা উপরের ছবিতে দেখা যাচ্ছে। ম্যাপ টাইপ নির্বাচন করার পর উপজেলা নির্বাচন করুন। তাহলে নিচের বক্সে আপনার মৌজা দেখাবে, এরপর মৌজার সিট নাম্বার সিলেক্ট করুন অথবা চাইলে আপনি দাগ নম্বর দিয়েও অনুসন্ধান করতে পারেন। সব তথ্য দেওয়ার পরে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
জমির মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায়
যদি উপরের ফর্মে আপনি সঠিক তথ্য দিয়ে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করেন তাহলে আপনার কাঙ্খিত মৌজা মাপ দেখাবে। যেটা দেখতে হবে নিচের ছবির মত।

আপনি চাইলে উপরের ছবিতে দেখানো ম্যাপের ছবির উপর রাইট ক্লিক করে Save image as… করে ছবিটা ডাউনলোড করতে পারেন। এভাবে মৌজা ম্যাপ বের করা হয়। কিন্ত এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যাপের ছবিটি খুবই ছোট। এবং এটা আপনি কোন কাজে ব্যবহার করতে পারবেন না। এখান থেকে আপনি ম্যাপের কোন তথ্য দেখতে পাচ্ছেন না আর কোন অফিসিয়াল কাজেও এটা গ্রহণ করবে না। তাই এজন্য আপনাকে আপনার মৌজার সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করতে হবে।
মৌজার সার্টিফাইড কপি যেভাবে বের করবেন
মৌজার সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করার জন্য সার্টিফাইড কপি পেতে আবেদন করুন লিংকে ক্লিক করুন, উপরের ছবিতে বাকা তীর চিহ্ন দিয়ে লিংকটি দেখানো হয়েছে। তাহলে আপনাকে একটি নতুন পেইজে নিয়ে যাওয়া হবে, যেটা দেখতে হবে এরকম।

যেহেতু এই পেইজে আপনি আপনার পূর্বে অনুসন্ধান করা পেইজ থেকে এসেছেন, সেহেতু এখানে আপনার উপজেলা, মৌজা এবং সিট নাম্বার দেখতে পাচ্ছেন। তো মৌজার সার্টিফাইড কপি পাওয়ার জন্য আপনাকে বাকি ফিল্ড গুলো পূরণ করতে হবে। এজন্য প্রথমে আপনারন জাতীয় পরিচয় পত্র নং দিয়ে ফিল্ডটি পূরণ করুন, তারপর জন্ম তারিখ, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ইংরেজিতে নাম দিন, ক্যাপচা হিসেবে যোগফল প্রদান করুন, মোবাইল নম্বর ফিল্ডে মোবাইল নাম্বার দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

এরপর ইমেইল ফিল্ড অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর পূর্ণ ঠিকানা দিন, মৌজার ম্যাপ ডাকযোগে এই ঠিকানায় প্রেরণ করা হবে। অতএব যেই ঠিকানায় আপনি মৌজার ম্যাপ চান পেতে সেই ঠিকানা দিন। পরবর্তী ফিল্ড সেবা প্রদানের স্থান → দেশের অভ্যন্তরে সিলেক্ট করা আছে। কিন্তু আপনি যদি মৌজার ম্যাপ দেশের বাইরে পেতে চান তাহলে সেটি সিলেক্ট করুন। এর পাশে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা দেখাচ্ছে। তার নিচে ফি পরিশোধের মাধ্যম হিসেবে বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা একপে – আপনি যে মাধ্যমে ফি পরিশোধ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর ক্যাপচা হিসাবে যোগফল প্রদান করুন ফিল্ড পূরণ করুন।
সমস্ত তথ্য দেওয়ার পর পরবর্তী ধাপ (ফি পরিশোধ) বাটনে ক্লিক করে ফি পরিশোধ করুন। এরপর কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর ডাকযোগে আপনার প্রদত্ত ঠিকানায় মৌজা ম্যাপ চলে যাবে। এভাবে আপনি আপনার জমির মৌজা ম্যাপ বের করতে পারেন।
জমি ও মৌজা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ সিএস রেকর্ড কাকে বলে?
উত্তরঃ CS – Cadastral Survey (তফসিলভুক্ত মাপ-যোখ). সিএস হল ক্যাডাস্টাল সার্ভে। আমাদের দেশে জেলা ভিত্তিক প্রথম যে নক্সা ও ভূমি রেকর্ড প্রস্তুত করা হয় তাকে সি,এস রেকর্ড বলা হয়।
প্রশ্নঃ মৌজা কাকে বলে?
উত্তরঃ মৌজা হলো বাংলাদেশে কর আদায়ের সবচেয়ে ছোট ভূখণ্ড। বাংলাদেশের সরকারের রাজস্ব সংগ্রহ এবং নাগরিকদের জন্য বিভিন্ন সেবাপ্রদানের নিমিত্তে দেশটিকে বড় বিভাগ থেকে আরও ছোট পর্যায়ে ভাগ করা হয়েছে। উদাহরণ স্বরূপ- বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা। এখানে, মৌজা হল বড় ভুখন্ডের সর্বনিম্ন বিভাজন। সম্পত্তির মালিকানা রেকর্ড ধরে রাখা ও হিসাব রাখার জন্য মৌজা ম্যাপ প্রয়োজন হয়।
ভুমি মন্ত্রণালয়ের সংজ্ঞা অনুযায়ীঃ ক্যাডষ্টাল জরিপের সময় প্রতি থানা এলাকাকে অনোকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একক এর ক্রমিক নং দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরুপ প্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত হয়।
প্রশ্নঃ কিভাবে মৌজা ম্যাপ বের করা যায়?
উত্তরঃ ভূমি মন্ত্রণালয়ের www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে মৌজা খোঁজার অপশন ব্যবহার করে, আমরা নির্দিষ্ট এলাকা, মৌজার শ্রেণী, সিট নাম্বার অথবা দাগ নাম্বার ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি প্রবেশ করিয়ে মৌজা ম্যাপ সন্ধান করতে পারি। অনলাইনে আবেদন জানানো এবং নির্ধারিত ফি পরিশোধ করে, মৌজা ম্যাপের সার্টিফাইড কপিও পাওয়া যায়।
প্রশ্নঃ মৌজা ম্যাপের সার্টিফাইড কপির ফি কত টাকা?
উত্তরঃ মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পেতে আপনি যদি আবেদন করতে চান, তাহলে সাধারনতঃ ফি হিসেবে ৫২০ টাকা এবং ডাকযোগের খরচ হিসেবে আরও ১১০ টাকা প্রদান করতে হবে। বিভিন্ন এলাকায় এই ফি’র পরিমাণ ভিন্ন হতে পারে। আরও বিস্তারিত ও আপডেটেড তথ্য জানতে ও সঠিক ফি নির্ধারণের জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখতে হবে। সময়ের সাথে সাথে এই ফি’র পরিমাণ বাড়তে বা কমতে পারে।
প্রশ্নঃ মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়ার জন্য সাধারণত কি পরিমাণ সময় লাগে?
উত্তরঃ সঠিক আবেদন জমা দেওয়ার পর, মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পেতে সাধারণত ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।
শেষ আলোচনা
আমাদের যাদের জমি আছে বা জমি বেচা-কেনার সাথে সম্পৃক্ত তাদের জমির মৌজা ম্যাপ বের করতে জানা জরুরী। জমির যথাযথ পরিমাণ নির্ধারণ এবং ক্রয়-বিক্রয় করার সময় প্রতারণা এড়াতে মৌজা ম্যাপের গুরুত্ব অত্যন্ত বেশি। সেজন্য জরুরি প্রয়োজনে মৌজা ম্যাপ কীভাবে অনলাইনে অনুসন্ধান করা যায় তা প্রত্যেক ব্যক্তির জানা উচিৎ। যদি এই পোস্টে কোনো মতামত অথবা প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। অনলাইন সেবা সংক্রান্ত আরো তথ্যের জন্য আমাদের সাইবার সেবা ওয়েবসাইট পড়তে থাকুন।
এই বিষয়ের সব গাইড এক জায়গায়: জমি ও ভূমি সেবা গাইড →






