ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ পদে নিয়োগের (DNCC) জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত ১০টি ক্যাটাগরির মোট ১৭৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
পদভিত্তিক নিয়োগ তথ্য
- স্বাস্থ্য পরিদর্শক — ৮টি পদ
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১) - রেভিনিউ সুপারভাইজার — ১৫টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) - ওয়ার্ড সচিব — ১৬টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) - মশক নিয়ন্ত্রণ পরিদর্শক — ৭টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) - ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক — ১৮টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) - পরিচ্ছন্ন পরিদর্শক — ২৬টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) - ইপিআই সুপারভাইজার — ১০টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬) - স্প্রেম্যান সুপারভাইজার — ৩৪টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬) - বাতি পরিদর্শক — ১৫টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬) - লেজার কিপার — ২৯টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়সসীমা
২০২৬ সালের ১৭ জুলাই তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করা যাবে dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ পদে নিয়োগের আবেদন ফি
- স্বাস্থ্য পরিদর্শক পদের জন্য আবেদন ফি: ১৬৮ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
- অন্যান্য ২ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি: ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৮ জুন ২০২৬, সকাল ১০টা
- আবেদন ও ফি জমাদানের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬, বিকেল ৪টা
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।






