দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান। মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২২৮টি শূন্য পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ওয়াক-ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনুযায়ী শিথিলযোগ্য। এছাড়া বিভিন্ন পদের জন্য ২ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদের তালিকা
১. সুপারভাইজার / সহকারী সুপারভাইজার
- পদসংখ্যা: ১৪
২. সিনিয়র অপারেটর / অপারেটর / সহকারী অপারেটর
- পদসংখ্যা: ২৬
৩. সিনিয়র কাস্টার / কাস্টার / সহকারী কাস্টার
- পদসংখ্যা: ১২৭
৪. সিনিয়র ইন্সপেক্টর / ইন্সপেক্টর
- পদসংখ্যা: ১০
৫. স্প্রেয়ার / লোগো ম্যান
- পদসংখ্যা: ১৯
৬. সিনিয়র সর্টার / সর্টার / সহকারী সর্টার
- পদসংখ্যা: ১৪
৭. সিনিয়র লোডার / লোডার / ম্যাশন / সহকারী রিপেয়ার অপারেটর
- পদসংখ্যা: ১৮
প্রার্থীদের জন্য যোগ্যতা
- সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- অভিজ্ঞতার মেয়াদ পদভেদে ২ থেকে ১০ বছর।
- শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনুযায়ী শিথিল করা হতে পারে।
- উৎপাদন ও সিরামিক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সাক্ষাৎকারের সময়সূচি
আগ্রহী প্রার্থীরা নিচের তারিখগুলোতে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন—
- ১৯ জুন থেকে ২১ জুন
- ২৪ জুন থেকে ২৬ জুন
- সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
সাক্ষাৎকারের স্থান
মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ফ্যাক্টরি কমপ্লেক্স, আশারিয়ার চর,
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
সঙ্গে যা যা নিয়ে যাবেন
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- শিক্ষাগত সনদের কপি
- অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন করার জন্য আলাদা অনলাইন ফরম পূরণের প্রয়োজন নেই।
- নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করলেই হবে।
- যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনা হবে।
বিস্তারিত তথ্য ও অন্যান্য শর্তাবলি জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তির ছবি দেখুন।







