বিদেশে চাকরি পাওয়ার উপায় – How to Get Job in Abroad

বিদেশে চাকরি পাওয়ার উপায় - How to Get Job in Abroad-cybersheba.com
ইংরেজিতে দক্ষ হওয়া এবং বিদেশিদের নিয়ম-কানুন ও চাকরির নির্দেশনা সম্পর্কে জানা বিদেশে চাকরী পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

সর্বশেষ হালনাগাদ:

দ্রষ্টব্য: এই পোস্টটি শুধু তথ্য জানানোর জন্য। Cyber Sheba কোনো ভিসা, রিক্রুটিং বা বিদেশে পাঠানোর সেবা দেয় না এবং কোনো এজেন্সির সঙ্গে যুক্ত নয়। নিয়ম ও খরচ যেকোনো সময় বদলাতে পারে, তাই সংশ্লিষ্ট দূতাবাস বা সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করুন। দালালের প্রতারণা থেকে সাবধান থাকুন।

অর্থ আয় ও উন্নত জীবনের জন্য বিদেশে চাকরি পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। বর্তমান বিশ্বে অনেক দেশ বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ উন্মুক্ত করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশ করতে ইচ্ছুক কর্মীদের জন্য রয়েছে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা, তাই বিদেশে চাকরী পাওয়া জন্য সঠিক তথ্য এবং প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।

সংক্ষেপে: বিদেশে চাকরি পাওয়ার নিরাপদ উপায়

  • সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL) এবং বিএমইটি-র ওয়েবসাইটে বিদেশে চাকরির বিজ্ঞপ্তি দেখুন। “আমি প্রবাসী” অ্যাপে নিবন্ধন করতে পারেন।
  • বেসরকারি পথে গেলে শুধু বিএমইটি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান, এবং লিখিত চুক্তি ও খরচের রসিদ নিন।
  • উন্নত দেশে দক্ষ চাকরির জন্য LinkedIn ও সংশ্লিষ্ট দেশের সরকারি জব পোর্টালে আবেদন করা যায়। এসব ক্ষেত্রে সাধারণত নিয়োগকর্তা ভিসা স্পনসর করেন।

বিদেশ যাওয়ার আগে বিএমইটি থেকে স্মার্ট কার্ড (বহির্গমন ছাড়পত্র) নিন। এটি আপনার সুরক্ষা ও বিমার জন্য জরুরি।

বিদেশে চাকরি পাওয়ার উপায়

বিদেশে চাকরি পাওয়ার জন্য আপনার পাসপোর্ট এবং শিক্ষা যোগ্যতার সনদপত্র প্রস্তুত রাখতে হবে। এছাড়াও

  • নিজেকে আন্তর্জাতিক চাকরির জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
  • যেই কোম্পানি বা পদের জন্য আপনি যোগ্য, সেখানে আবেদন করা।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ ও যাচাই করা।
  • বিদেশের আবহাওয়ার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা।
  • বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার সাথে মানিয়ে নেওয়া।
  • ভিসা ও কাজের অনুমতির জন্য আবেদন করা।
  • ভিন্ন সময় অঞ্চলের সাথে নিজেকে মানিয়ে নেওয়া।
  • অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখা।
  • বিদেশিদের ভাষা বোঝার ক্ষমতা বৃদ্ধি করা।
  • বিদেশের আপডেটেড তথ্যাবলী জানা।
  • নিয়মিত বিদেশি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশকারী ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করা।
  • নিজের মধ্যে সৃজনশীলতা বিকাশ করা এবং সেটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ ও পরীক্ষায় প্রদর্শনের চেষ্টা করা।
  • পাশাপাশি ইংরেজিতে দক্ষ হওয়া এবং বিদেশিদের নিয়ম-কানুন ও চাকরির নির্দেশনা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা অর্জন করা।

এর পর, বিভিন্ন দেশের কাজের ভিসার নিয়ম-কানুন সম্পর্কে ধারণা নিতে হবে। বিশেষ করে, এই দেশগুলোতে সহজে ভিসা পাওয়া যায়ঃ

  • মার্কিন যুক্তরাষ্ট্র (H-1B ভিসা)
  • ক্যানাডা (ওয়ার্ক পারমিট)
  • অস্ট্রেলিয়া (ওয়ার্ক ভিসা)
  • নিউজিল্যান্ড (SSV ভিসা)
  • জার্মানি (৬ মাসের ভিসা)
  • ফ্রান্স
  • মধ্য প্রাচ্যের দেশ সমূহ যেমন- সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, ওমান ইত্যাদি

বিদেশে চাকরির ওয়েবসাইট

searching job online-বিদেশে চাকরি পাওয়ার উপায় - How to Get Job in Abroad-cybersheba.com

বিদেশে চাকরি খোঁজার জন্য কিছু কার্যকরী ওয়েবসাইট রয়েছে যা অনলাইনে চাকরী খুঁজে পেতে সাহায্য করতে পারে। নিচে উল্লেখিত সাইটগুলোতে আপনি বিভিন্ন ধরনের চাকরি খুঁজে পেতে পারেনঃ

  • Indeed: চাকরি খোঁজার জন্য জনপ্রিয় সাইট।
  • Monster: এখানে বিভিন্ন চাকরির পোস্টিং এবং কাজের সুযোগ পাওয়া যায়।
  • LinkedIn: পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে চাকরি খুঁজুন।
  • Glassdoor: কোম্পানি সম্পর্কে রিভিউ এবং বেতন তথ্য পাওয়া যায়।
  • FlexJobs: ফ্রিল্যান্স এবং দূরবর্তী কাজের জন্য একটি ভালো সাইট।

এছাড়াও ফ্রীল্যান্স মার্কেট হিসেবে রয়েছে-Upwork, PeoplePerHour, Fiverr, Freelancer.com ইত্যাদি।

অনলাইনে বিদেশে চাকরির আবেদন

অনলাইনে আবেদন করার জন্য, প্রথমে সংশ্লিষ্ট সাইটে আপনার একটি প্রফাইল তৈরি করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। তারপর, চাকরির জন্য প্রয়োজনীয় তথ্য এবং রেজুমে আপলোড করুন। প্রতিটি চাকরির জন্য আবেদন করার আগে, সেই চাকরির জন্য রিকোয়ারমেন্টস এবং শর্তাবলী সম্পর্কে ভালোভাবে পড়ে নিন।

ইন্টারভিউয়ের জন্য প্রস্ততি নিন। সাধারণতঃ ইনিশিয়াল ইন্টারভিউ গুলো অনলাইনে হয়ে থাকে।

বিদেশে চাকরির সুযোগ

বিদেশে চাকরি পাওয়ার জন্য অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ এবং শিক্ষার ক্ষেত্রে। বিশেষভাবে দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন দেশে চাকরি পাওয়া যায়। উদাহরণস্বরূপঃ

  • আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • হাসপাতালে স্বাস্থ্যসেবা
  • শিক্ষক হিসেবে কর্মসংস্থান
  • নির্মাণ শিল্পে কাজের সুযোগ

বিদেশে চাকরীর ভিসা

বিদেশে কাজের জন্য ভিসার প্রয়োজনীয়তা দেশের ভিত্তিতে পরিবর্তিত হয়। সাধারণত, আপনাকে নিন্মোক্ত কাগজ-পত্র গুলো প্রস্তুত রাখতে হবেঃ

  • বৈধ পাসপোর্ট
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • কর্মসংস্থান চুক্তি (যদি প্রযোজ্য হয়)
  • স্বাস্থ্য বীমার প্রমাণ

নেটওয়ার্কিংয়ের গুরুত্ব

বিদেশে চাকরী পাওয়ার প্রক্রিয়ায় নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিচিতি এবং পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করে চাকরির সুযোগ খুঁজুন। সামাজিক মাধ্যমে যেমন LinkedIn এবং Facebook গ্রুপে অংশগ্রহণ করুন। স্থানীয় এবং আন্তর্জাতিক মিটিং-এ যোগ দেওয়া এবং সেমিনারে অংশগ্রহণ করা আপনাকে নতুন নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে।

চাকরি খোঁজার টিপস

বিদেশে চাকরী খুঁজতে কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেনঃ

  • সঠিক তথ্য ও প্রস্তুতি নিশ্চিত করুন।
  • নেটওয়ার্কিংয়ে মনোযোগ দিন; প্রফেশনাল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরি করুন। এক্ষেত্রে লিংকডইন কার্যকরী।
  • নিয়মিতভাবে চাকরির বিজ্ঞপ্তি দেখুন।
  • নিজের দক্ষতা উন্নত করুন; নতুন স্কিল অর্জন করুন।
  • অভিজ্ঞতা অর্জন করতে স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করুন।
  • নিজের উন্নত বিশ্বের সাথে মানিয়ে নিতে ডেইলি কমপক্ষে ১ ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করুন।

সামগ্রিক ধারণা

বিদেশে চাকরী পাওয়া একটি চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় যাত্রা। সঠিক প্রস্তুতি এবং তথ্যের মাধ্যমে আপনি সফলভাবে বিদেশে চাকরি পেতে পারেন।

আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে আপনার সম্ভাবনা বাড়ান। মনে রাখবেন, উদ্যোগ এবং অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। তাই চাকরী খোঁজার জন্য কিছুদিন চেষ্টা করে বাদ দিবেন না, চেষ্টা চালিয়ে যাবেন।

Picture of Ali Hayder

Ali Hayder

আমি আলী হায়দার, সাইবার সেবা'র একজন নিমিত ব্লগার। অনলাইন আর্নিং, আইটি প্রফেশন, কম্পিউটার, প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ের উপর আমার ১৪ বছরের অভিজ্ঞতা আছে। এই ওয়েবসাইটে ই-সার্ভিস নিয়ে নিয়মিত লেখা-লেখি করছি।

ফেসবুকঃ https://www.facebook.com/alihayder2050/

আপনার প্রশ্ন বা মন্তব্য লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। নিরাপত্তার জন্য মন্তব্যে এনআইডি, পাসপোর্ট, আকামা বা মোবাইল নম্বরের মতো ব্যক্তিগত তথ্য লিখবেন না।